বাদুড়িয়ার চেয়ারম্যান তুষার সিংহ মহাশয় এর স্মরণে শোক সভা

15th September 2020 4:45 pm স্থানীয় খবর
বাদুড়িয়ার চেয়ারম্যান তুষার সিংহ মহাশয় এর স্মরণে শোক সভা


কাটিয়াহাট ব্লক যুব তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে কাটিয়াহাটে, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় তুষার সিং মহাশয় এর অকাল প্রয়ানে এক শোক সভার আয়জন করা, দীর্ঘদিন তিনি কঠিন রোগের সঙ্গে লড়াই করে গত ৯ সেপ্টেম্বর পরলোকগমন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিয়াহাট ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও আঠুরিয়া পঞ্চায়েত এর উপপ্রধান মাননীয় মিজানুর মিস্ত্রি উপস্থিত ছিলেন কাটিয়াহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কবিদাস সরদার মহাশয়, রুহুল কুদ্দুস মহাশয় এবং অনন্যা পঞ্চায়েত সমিতির সদস্য ও স্থানীয় নেতৃত্ব বৃন্দ





Others News

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ে যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল শুধু মাত্র আগাম কোনো সতর্কতা না থাকার কারণে, সেই জন্য এবার যে সুপার সাইক্লোন যশ আসছে তাতে যেন অঘটন না ঘটে তার জন্য প্রস্তুত ছিল বাদুড়িয়া পৌরসভা।বাদুড়িয়া পৌরসভার,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মাননীয় জনপ্রতিনিধি, প্রসূন চ্যাটার্জী, আনিসুদ্দিন গাজী ও লিয়াকত আলী মহাশয়ের উদ্যোগে এলাকারই কুমুদিনী বালিকা বিদ্যালয়ে এক সাইক্লোন সেফ সেলটার এর ব্যবস্থা করা হয়।এই সেফ সেল্টার মূলত যাদের মাটির বাড়ি, টালির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁদেরকে আশ্রয় দেওয়া হবে এবং সাথে সাথে তাঁদের তিন বেলা রান্না করা খাওয়ার, প্রয়োজনীয় ওষুধ এবং আলো, পাখার ব্যবস্থা করা হবে।

 

এই বিষয়ে প্রসূনবাবুর বক্তব্য, আমফানের পরে সারা বাংলা জুড়ে যেভাবে লাখো তৃণমূলের কর্মী রা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, ঠিক এবারও আবহাওয়া দপ্তর যখন থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তখন থেকে আমাদের কর্মীরায় রাস্তায় নেমে মানুষ কে সতর্ক করার পাশাপাশি তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। সারা বাংলায় এই সময়ে তৃণমূলের নেতা, কর্মী রা ছাড়া আর কাউকেই দেখা পাওয়া যাবে না,কিন্তু ভোটের সময় অন্য অন্য দল গুলোকে ঠিক দেখা যায় কিন্তু আজ তাঁদের দেখা নেই। তাঁদের কে তিনি পরিযায়ী বলেছেন।