সানিটাইজ করা হলো পুড়া বাজার এলাকা

3rd August 2020 6:34 pm স্থানীয় খবর
সানিটাইজ করা হলো পুড়া বাজার এলাকা


দেশ জুড়ে করোনা মহামারি থেকে রক্ষা পেতে গত ০২.০৮.২০ তারিখে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে পুড়া বাজার সংলগ্ন এলাকা সানিটাইজ করা হয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এই সানিটাইজ প্রক্রিয়া পুরো পৌরসভা এলাকায় নিয়মিত করা হয় এবং প্রত্যেক এলাকায় নিয়মিত নজরদারির মাধ্যমে সকলের স্বাস্থ‍্য‍র প্রতি খেয়াল করা হয়।





Others News

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ে যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল শুধু মাত্র আগাম কোনো সতর্কতা না থাকার কারণে, সেই জন্য এবার যে সুপার সাইক্লোন যশ আসছে তাতে যেন অঘটন না ঘটে তার জন্য প্রস্তুত ছিল বাদুড়িয়া পৌরসভা।বাদুড়িয়া পৌরসভার,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মাননীয় জনপ্রতিনিধি, প্রসূন চ্যাটার্জী, আনিসুদ্দিন গাজী ও লিয়াকত আলী মহাশয়ের উদ্যোগে এলাকারই কুমুদিনী বালিকা বিদ্যালয়ে এক সাইক্লোন সেফ সেলটার এর ব্যবস্থা করা হয়।এই সেফ সেল্টার মূলত যাদের মাটির বাড়ি, টালির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁদেরকে আশ্রয় দেওয়া হবে এবং সাথে সাথে তাঁদের তিন বেলা রান্না করা খাওয়ার, প্রয়োজনীয় ওষুধ এবং আলো, পাখার ব্যবস্থা করা হবে।

 

এই বিষয়ে প্রসূনবাবুর বক্তব্য, আমফানের পরে সারা বাংলা জুড়ে যেভাবে লাখো তৃণমূলের কর্মী রা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, ঠিক এবারও আবহাওয়া দপ্তর যখন থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তখন থেকে আমাদের কর্মীরায় রাস্তায় নেমে মানুষ কে সতর্ক করার পাশাপাশি তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। সারা বাংলায় এই সময়ে তৃণমূলের নেতা, কর্মী রা ছাড়া আর কাউকেই দেখা পাওয়া যাবে না,কিন্তু ভোটের সময় অন্য অন্য দল গুলোকে ঠিক দেখা যায় কিন্তু আজ তাঁদের দেখা নেই। তাঁদের কে তিনি পরিযায়ী বলেছেন।