ঈদের দিনে বাইক দুর্ঘটনা জখম চার জন

1st August 2020 2:20 pm স্থানীয় খবর
ঈদের দিনে বাইক দুর্ঘটনা জখম চার জন


উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত পুঁড়া বাবুর বাড়ি এলাকায় ঈদের দুপুরে ঘটে গেলো ভয়ঙ্কর মোটরসাইকেল দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী দের বর্ণনা অনুযায়ী এদিন দুপুর ঠিক ১২ টা নাগাদ দুদিক থেকে দুটি স্পোর্ট বাইকে চড়ে দ্রুত গতিতে চার জন আসছিলো, ঠিক বাবুর বাড়ি কর্নার এ টার্ন নেয়ার সময় দ্রুত গতির বাইক কন্ট্রোল না করতে পেরে  একটা বাইক রাস্তার ধারের পিলারে ধাক্কা মারে এবং ওপর দিকের বাইক ওই দুর্ঘটনা গ্রস্ত বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিন জন ব্যাক্তি সামান্য আহত ও অন্য একজন এর অবস্থা আশঙ্কাজনক, স্থানীয় বাসিন্দারা চার জন আহত ব্যাক্তি দের তরিঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্থানীয় দের বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তি দের পরিচয় জানা যায় নি ।





Others News

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ে যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল শুধু মাত্র আগাম কোনো সতর্কতা না থাকার কারণে, সেই জন্য এবার যে সুপার সাইক্লোন যশ আসছে তাতে যেন অঘটন না ঘটে তার জন্য প্রস্তুত ছিল বাদুড়িয়া পৌরসভা।বাদুড়িয়া পৌরসভার,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মাননীয় জনপ্রতিনিধি, প্রসূন চ্যাটার্জী, আনিসুদ্দিন গাজী ও লিয়াকত আলী মহাশয়ের উদ্যোগে এলাকারই কুমুদিনী বালিকা বিদ্যালয়ে এক সাইক্লোন সেফ সেলটার এর ব্যবস্থা করা হয়।এই সেফ সেল্টার মূলত যাদের মাটির বাড়ি, টালির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁদেরকে আশ্রয় দেওয়া হবে এবং সাথে সাথে তাঁদের তিন বেলা রান্না করা খাওয়ার, প্রয়োজনীয় ওষুধ এবং আলো, পাখার ব্যবস্থা করা হবে।

 

এই বিষয়ে প্রসূনবাবুর বক্তব্য, আমফানের পরে সারা বাংলা জুড়ে যেভাবে লাখো তৃণমূলের কর্মী রা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, ঠিক এবারও আবহাওয়া দপ্তর যখন থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তখন থেকে আমাদের কর্মীরায় রাস্তায় নেমে মানুষ কে সতর্ক করার পাশাপাশি তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। সারা বাংলায় এই সময়ে তৃণমূলের নেতা, কর্মী রা ছাড়া আর কাউকেই দেখা পাওয়া যাবে না,কিন্তু ভোটের সময় অন্য অন্য দল গুলোকে ঠিক দেখা যায় কিন্তু আজ তাঁদের দেখা নেই। তাঁদের কে তিনি পরিযায়ী বলেছেন।