#দুর্গাপূজা #শুভেচ্ছা #বাদুড়িয়া #পৌরসভার চেয়ারম্যান

26th October 2020 9:21 pm স্থানীয় খবর
#দুর্গাপূজা #শুভেচ্ছা #বাদুড়িয়া #পৌরসভার চেয়ারম্যান


বাদুড়িয়া পৌরসভার চেয়ারপারসন মাননীয় দীপঙ্কর ভট্টাচার্য্য মহাশয়..পৌর এলাকায় বিশিষ্ট সমাজসেবী , শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বের  হাতে দিদির শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা বার্তার কার্ড, মাননীয় দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় নিজে হাতে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে  পৌচ্ছিয়ে দিলেন। সেই সঙ্গে এলাকার সকল মানুষ কে সম্প্রতির বার্তা দিলেন।





Others News

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ে যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল শুধু মাত্র আগাম কোনো সতর্কতা না থাকার কারণে, সেই জন্য এবার যে সুপার সাইক্লোন যশ আসছে তাতে যেন অঘটন না ঘটে তার জন্য প্রস্তুত ছিল বাদুড়িয়া পৌরসভা।বাদুড়িয়া পৌরসভার,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মাননীয় জনপ্রতিনিধি, প্রসূন চ্যাটার্জী, আনিসুদ্দিন গাজী ও লিয়াকত আলী মহাশয়ের উদ্যোগে এলাকারই কুমুদিনী বালিকা বিদ্যালয়ে এক সাইক্লোন সেফ সেলটার এর ব্যবস্থা করা হয়।এই সেফ সেল্টার মূলত যাদের মাটির বাড়ি, টালির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁদেরকে আশ্রয় দেওয়া হবে এবং সাথে সাথে তাঁদের তিন বেলা রান্না করা খাওয়ার, প্রয়োজনীয় ওষুধ এবং আলো, পাখার ব্যবস্থা করা হবে।

 

এই বিষয়ে প্রসূনবাবুর বক্তব্য, আমফানের পরে সারা বাংলা জুড়ে যেভাবে লাখো তৃণমূলের কর্মী রা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, ঠিক এবারও আবহাওয়া দপ্তর যখন থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তখন থেকে আমাদের কর্মীরায় রাস্তায় নেমে মানুষ কে সতর্ক করার পাশাপাশি তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। সারা বাংলায় এই সময়ে তৃণমূলের নেতা, কর্মী রা ছাড়া আর কাউকেই দেখা পাওয়া যাবে না,কিন্তু ভোটের সময় অন্য অন্য দল গুলোকে ঠিক দেখা যায় কিন্তু আজ তাঁদের দেখা নেই। তাঁদের কে তিনি পরিযায়ী বলেছেন।