উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পৌরসভার ইছামতী নদীর উপরে কাটাখালী ব্রীজ। বাম শাসনামলে এই ব্রীজটির অর্ধাংশ কাজ হয়।তারপর শুরু হয় তৃনমুল পিরিয়ড। দুই পারের মানুষদের পারাপারের ভয়ানক অবস্থা নাই বা প্রকাশ করলাম। কত মোটরবাইক নদীতে পড়ে যাওয়ার বেদনাদায়ক ঘটনা রয়েছে। ব্রীজটি ১০-১২ বছর দুই পারের মানুষের জন্য আজো কল্যানকর হয়ে উঠলো না। ব্যর্থতার প্রতীক হিসাবে আজো দাঁড়িয়ে আছে। এলাকা বাসীর আবেদন। ব্রীজটির দ্রুত মানুষের যাতায়াতের জন্য সুগম করে তোলা হোক মানুষের স্বার্থে, জনগনের স্বার্থে। ইছামতির দুই পারের সংযোগ একমাত্র এই ব্রিজ, বাদুড়িয়া শহরে সমস্ত প্রশাসনিক ভবন, পৌরসভা, থানাএবং সরকারি হাসপাতাল আছে, যেখানে পৌঁছাতে ইছামতির অন্যপরের মানুষের ভরসা একমত নৌকা যেটা সময় সাপেক্ষ, সেই জন্য এই ব্রিজ মানুষের কাছে অতি প্রয়োজন।